Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জীবননগরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

সমাজের খবর ডেস্ক

 

মো: এনামুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোছা. আহরণ খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জীবননগর থানাধীন পাতিলা গ্রামের পাতিলা কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আহরণ খাতুনের স্বামী সাহাদুল। দুর্ঘটনায় আহতরা হলেন—সাহাদুল (৫৫), তার ছেলে মো. আসিফ কবীর (২৮), সেলিম মোল্লা (৩৫) ও মজনু (৩০)। তাদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ও কেশবপুর এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা জীবননগর বাজার থেকে অটোরিকশা যোগে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

 

 

 

পথে পাতিলা কবরস্থানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৫৭২৮ নম্বরের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সবাই গুরুতর আহত হন।

 

 

 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোছা. আহরণ খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। মহেশপুর দত্তনগর পুলিশ ফাঁড়ি বিষয়টি নিশ্চিত করেছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন