Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রাম সোনাপুর – মাসকরার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে বিএনপি।

সমাজের খবর ডেস্ক

চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর-মাসকরা গ্রামবাসীর মধ্যে নারী ও মাদক সংক্রান্ত ঘটনায় একটি বাড়ির সব ঘর আগুনে পুড়িয়েছে প্রতিপক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি উক্ত ঘটনার কয়েকদিন পর থেকে ‘ধানের শীষে ভোট না দেয়ায় জামায়াতের আগুনে ঘর পুড়েছে’ মিথ্যা প্রচার করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে।

 

 

অথচ, সোনাপুর ও মাসকরা গ্রামের আশ-পাশের গ্রামের সবাই জানে ঘটনাটি রাজনৈতিক নয়। রোববার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা জামায়াতকে দায়ী করে বক্তব্য দেয়।

 

 

 

পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীও জামায়াতকে নিয়ে মিথ্যাচার করেন। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দুইটি গ্রামের ভুক্তভোগী লোকজনসহ পুরো চৌদ্দগ্রামবাসীকে বোকা বানানোর চেষ্টা করছে বিএনপি।
আমরা বিএনপি নেতাদের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

 

 

মাহফুজুর রহমান ও মু. বেলাল হোসাইন
উপজেলা আমীর সেক্রেটারির নিন্দা
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন