Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফুলতলায় সরকারি খাস জমি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রতিবাদ জামিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়কের।

সমাজের খবর ডেস্ক

 

মোহাম্মদ সবুর শেখ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খুলনার ফুলতলায় সরকারি খাস জমি দখলের অভিযোগ এবং এ ঘটনায় থানায় দেওয়া লিখিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৩ নম্বর জামিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম আতাউর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে জামিরা বাজারে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম আতাউর রহমান দাবি করেন, জামিরা ইউনিয়নের পিপরাইল মৌজায় পুরাতন ইউনিয়ন পরিষদের পাশে থাকা একটি জায়গাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বিভিন্ন মাধ্যমে সরকারি খাস জমি দখলের যে প্রচারণা চালানো হচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই।
তিনি আরও দাবি করেন, বি এম রফিকুল ইসলাম যে জায়গাটি নিজের বলে দাবি করছেন, সেটি প্রকৃতপক্ষে সরকারি খাস জমি এবং ওই জমির কোনো ব্যক্তি মালিকানার রেকর্ড নেই। তার দাবি, রফিকুল ইসলাম থানায় যে দাগ নম্বর উল্লেখ করে অভিযোগ করেছেন, ওই দাগে তার কোনো জমি নেই; তবে এর পাশে তার জমি রয়েছে।

 

 

 

এর আগে গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জমি দখলের চেষ্টা ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ তুলে বি এম রফিকুল ইসলাম ফুলতলা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ভূমি রেকর্ড, দাগ-খতিয়ান ও প্রশাসনিক নথি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট ভূমি অফিস ও প্রশাসনের বক্তব্য গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে প্রকৃত অবস্থা নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা ওসমান গনি সরদার, নজরুল ইসলাম মোল্লা, আফসার শেখ, হুমায়ুন কবির মোল্লা, আলমগীর হোসেন, হালিম শেখ, মাসুদ সরদার, জাহিদ খান, আহাদ আলী শেখ, সাফারুল ইসলাম, আমিনুল ইসলাম দীপু, তরাফ গাজী, নিজাম মোল্লা, মুস্তাক শেখসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন