মো: এনামুল ইসলাম
মহেশপুর /ঝিনাইদাহ/ স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দত্তনগর পুলিশ ক্যাম্পের যৌথ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেন দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আঃ হান্নান, এএসআই মোঃ মাসুদ রানা এবং এএসআই মোঃ সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলে,কুসুমপুর মাঠপাড়া গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (২৫) এবং কাকিলাদাড়ী মাঠপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মোঃ আব্দুল কাদের।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জাহিদুর রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানার জিআর-৫১১/২৪ এবং মহেশপুর থানার জিআর-১০৯/২৬ নম্বরসহ দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে, আব্দুল কাদেরের বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানার সিআর-২৮/২৬ (দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারা) মামলার পরোয়ানা রয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান জানান, গ্রেফতারকৃত জাহিদুর রহমানকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর আসামি আব্দুল কাদেরকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। মহেশপুর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।