Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ

সমাজের খবর ডেস্ক

 

মো: এনামুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) স্টাফ রিপোর্টার

‘সবুজ হোক ভবিষ্যৎ, সুন্দর হোক আমাদের পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে  ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ভবনগর গ্রামের কবরস্থান ও ঈদগাহ প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজের সমারোহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই সংগঠনটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

 

 

বৃক্ষরোপণ কর্মসূচতে উপস্থিত ছিলেন সেবা আদর্শ ফাউন্ডেশনের সভাপতি মো. বাবর আলী, সাধারণ সম্পাদক শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার সিদ্দিক, কোষাধ্যক্ষ দারুস সালামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,

 

 

মানবতার সেবার পাশাপাশি প্রকৃতির সেবা করাও আমাদের নৈতিক দায়িত্ব। পরিবেশ সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, আসুন বেশি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই এবং একটি বাসযোগ্য সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন