সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট।
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার শিক্ষার গুণগত মান আরো উন্নয়ন, করার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের আগামী দিনের সাফল্য ভবিষ্যৎ গঠনের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা এবং সচেতনতা মূলক কার্যক্রমের প্রচারে উপকরণ বিতরণ করা হয়েছে।
আজকে ১১ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার লালমনিরহাট সদর উপজেলায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পরিষদের।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ও লালমনিরহাটের ৩ নং আসনের মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব: আসাদুল হাবিব দুলু এমপি।
উক্ত সভায় লালমনিরহাট সদর উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধান ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির এক বক্তব্যে মন্ত্রী মহোদয় বলেন, শিক্ষার মান উন্নয়নের আমাদের অঙ্গীকার- সমৃদ্ধ আগামীর দিনের
প্রত্যাশা
শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক প্রচেষ্টাই একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে
এ অনুষ্ঠানের শেষে মন্ত্রী মহোদয় আলোকিত লালমনিরহাট কর্মসূচির ও মাদকমুক্ত একটি সোনার বাংলাদেশ তৈরীর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে মাদকমুক্ত দেশ তৈরি করতে হবে।