মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:
বিগত কয়েকদিন আগে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বনাম ফুকরা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। আজ সকাল ১১ টার দিকে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বাড়িতে দুই পক্ষের মধ্যে সমাধান করে দিয়েছে। উক্ত বৈঠকের উপস্থিত ছিলেন, সালথা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার আজাদ, সহ-সভাপতি মোঃ শাহিন মাতুব্বর, উপস্থিত ছিলেন
উপজেলা সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান আছাদ মাতুব্বর, আরোও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ বাবুল তালুকদার সাধারণ সাইফুল রহমান মুকুল, আরোও উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক, আ্যাডভোকেট লাভলু সহ উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের অন্যতম নেতা অ্যাডভোকেট এ আর লিটন অন্যান্য বিএনপি নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় সোনাপুর গ্রামের অ্যাডভোকেট লাভলুর সঙ্গে সোনাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হকের সঙ্গে বুকে বুক মিলিয়ে দিয়েন।
এসময় উভয়পক্ষের এই দুই গার্জিয়ান বলেন আমরা আর কোন সহিংসতায় নতুন করে জড়াবো না, এমনকি অ্যাডভোকেট লাভলু বলেন, আমার সোনাপুর বাসা যদি কোন অপরাধ করে আমি তার সঠিক বিচার আপনাদেরকে দেব। এ সময় মাওলানা মোঃ আজিজুল হক ও একই কথা বলে। উভয় পক্ষের দুইজনকেই।
সকলে ধন্যবাদ জানিয়েছেন দুই উপজেলার শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন হাজারো জনতা।