Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মমি বেগম ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার।

সমাজের খবর ডেস্ক

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

লালমনিরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি এর এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা সহ মোছাঃ মমি বেগম ৩৪ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

 

লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় গোপন সংবাদ দের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে আটক করেন এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোছাঃ মমি বেগম লালমনির সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর মাঠের পাড়া এলাকার রমজান আলীর মেম্বারের মেয়ে। লালমনিহাট জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মমি বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

 

১০- ৯ -২০২৬ তারিখে এই অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত আসামি মমি বেগমকে লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এছাড়া তিন জন আসামী কে লালমনিহাট জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড করে জেল হাজতে প্রেরণ করেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন