Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সাধারণ সম্পাদক নিশান

সমাজের খবর ডেস্ক

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিপুল উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে রামগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ইং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ৬২ভোট পেয়ে সভাপতি পদে মোহাম্মদ রেজাউল করিম এবং ৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মোঃ ফরহাদ হোসেন নিশান নির্বাচিত হয়েছেন।

 

 

এছাড়া অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মোহাম্মদ আজিজুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. রাশেদ আলী, দপ্তর সম্পাদক পদে মো. নূরনবী রায়হান, তথ্য ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সোলেমান, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাফরুল্লাহ ভেন্ডার

 

 

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো শাহাদাত হোসেন, মনির হোসেন ও আব্দুল মোতালেব গাজী। নির্বাচনে মোট ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং০৯-০৯-২৬ ইং

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন