Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস

সমাজের খবর ডেস্ক

হে আরশের মালিক
জান্নাতুল ফেরদৌস

 

হে আরশের মালিক তুমি
কতো দয়াময়,
তোমার দয়ায় জীবনটা হোক
সবার সুখময়।

 

মালিক তুমি ছাড়া বলো
কেউ কি আপন হয়?
ক্ষণিকের এ পৃথিবীতে
সব যে অভিনয়।

 

আল্লাহ তুমি জানো সবার
মনের মতিগতি
সবাই ভাঙে ওয়াদা তাদের
এমনি দুর্মতি।

হে আরশের মালিক তুমি
সর্বশক্তিমান,
তোমার ইবাদত করিবো
আনিলাম ঈমান।

 

 

তাহাজ্জুদে চোখের জলে
তোমার কাছে চাই
ভবিষ্যৎ হোক আলোকিত
বেহেশত যেন পাই ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন