Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোদন অনুষ্ঠিত।

সমাজের খবর ডেস্ক

 

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আজ ০৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে গুণবতী হাইস্কুল মাঠে গুণবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকা প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক শাহাদাত হোসেন।

 

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ , গুণবতী স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল হক নয়ন ,ক্রীড়া প্রেমি মেজবাহ উদ্দিন , পারভেজ সহ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।
ডা. মঞ্জুর আহমেদ সাকি জানান , মোট ৮০ জন খুদে ফুটবলার কে ৫ টি দলে ভাগ করে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং তরুণদের খেলা মুখি করার জন্যই এই আয়োজন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন