Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আদিতমারিতে নেতাকর্মীদের উচ্ছ্বাস।

সমাজের খবর ডেস্ক

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিহাটের আদিতমারী উপজেলায় সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে লালমনিরহাট জেলা উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ে।

আজকে ১লা সেপ্টেম্বর ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়া দলটির ৪৮ বছর পূর্তি উপলক্ষে, লালমনিরহাট-২ আদিতমারী ও কালিগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রোকনউদ্দিন (বাবুল) মহোদয়, ও তার নেতাকর্মীরাও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

এক প্রকাশিত শুভেচ্ছা ব্যানারে দেখা গেছে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সহ সফল হোক প্রতিষ্ঠা বার্ষিকী লেখায় এক আনন্দ র‍্যালি উদযাপনে রয়েছে।

 

এ সময় আদিতমারী উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃত্বাধীন নেতাকর্মীরা
এই র‍্যালিতে অংশগ্রহণ করেন বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ লাল সবুজে আনন্দে গড়ে তোলে উৎসবমুখর পরিবেশে আদিতমারী বাজারের প্রধান প্রধান সড়কগুলোতে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন