মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:
ফরিদপুরের সালথায় ফুফুর বাড়িতে দাদির সঙ্গে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মোঃ সিফাত (৮) নামে এক শিশুর অকালে মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকল ১০ টার দিকে উপজেলার ইউছুফদিয়া উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিফাত ঢাকা মোহাম্মাদ থানার শংকর এলাকার বাসিন্দা ইমরানের ছেলে। গত ২৩ শে আগস্ট সে ফুফুর বাড়িতে দাদির সঙ্গে সালথা উপজেলার ইউছুফদিয়া উত্তরপাড়া ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকলে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করতে যায়। খেলাধুলার কোন একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাকে খুঁজেতে থাকেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় নুরুল ইসলামের বাড়ির পাশে একটি ডোবা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরা দেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।