সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা সহ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক এক বিশেষ অভিযানে সীমান্তে এলাকায় থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, সহ বাংলাদেশি কীটনাশক,ও সার জব্দ করা হয়েছে।
বিজিবি জানান গতকাল শুক্রবার (২৮ আগস্ট) লালমনিরহাট ১৫ বিজিবির অধীনে হাতীবান্ধা, আদিতমারী এবং কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী সীমান্ত এলাকায় বিশেষ এক বিশেষ পৃথক অভিযান চালানো হয় । বিজিবির ঝাউরানী, রামখানা, বাগভান্ডার এবং দুর্গাপুর দীঘল টারি ও দিঘলটারী বিওপির বিশেষ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
এ বিশেষ অভিযানে ভারতে পাচারকালে ১০০ কেজি পটাশ ইউরিয়া সার, ২৫০ কেজি কীটনাশক ও ৪৬৫ কেজি পাট জব্দ করা হয়। এবং কি ভারত থেকে অবৈধভাবে পারাপার হওয়া ১৪২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায় । এতে আটক করা সম্ভব হয়নি বলেছেন বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সীমান্তে আরো কঠোর ভাবে দায়িত্ব চলমান থাকবে বলে মনে করেন। এবং কি এ অভিযান চলমান থাকবে।