Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

সমাজের খবর ডেস্ক

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিট থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আমারে দেবো না ভুলিতে…’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কবির রচিত অমর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার।

 

এছাড়া স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম আজও মানুষের মাঝে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলে। প্রজন্ম থেকে প্রজন্মে নজরুলের সৃষ্টি ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন