সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫) (বিজিবি) সীমান্ত এলাকায় অধীনস্থ দিঘলটারী বিওপির একটি চৌকস টহলদল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০ কেজি বাংলাদেশী পাট জব্দ করেছে।
এ অভিযানে বিজিবির সূত্রে জানা যায় যে , গত ২৬ আগস্ট ২০২৬ রাত ১০ টা ১৫ ঘটিকায় দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত এলাকায় টহলের সময় সীমান্ত পিলার ৯২৫/৮ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর ‘কাউয়ারচর’ নামক স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়, পরে ঘটনাস্থল থেকে ১৬০ কেজি বাংলাদেশী পাট উদ্ধার করে বিজিবি।
জব্দকৃত মালামালের বিবরণ
পণ্য: বাংলাদেশী পাট (১৬০ কেজি)
**আনুমানিক সিজার মূল্য:৩২,০০০/- টাকা (প্রতি কেজি ২০০ টাকা দরে)
জব্দকৃত পাটের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বমোট ৩২,০০০ (বত্রিশ হাজার) টাকা।
বিজিবি জানায় জব্দকৃত মালামাল উদ্ধারপূর্বক পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও টহল জোরদার অব্যাহত থাকবে থাকবে বলে মনে করেন।