Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সমাজের খবর ডেস্ক

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় এক গণমাধ্যমকর্মীকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বেড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক সরকার আরিফ ইখতেখার (৩৩)।

​বুধবার (২৬ আগস্ট) বেড়া মডেল থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি দায়ের করেন (জিডি নম্বর: ১৩০৩)। ভুক্তভোগী আরিফ ইফতেখার (নয়ন) বেড়া পৌর এলাকার দক্ষিণ কর্মকার পাড়ার সরকার আরিফুর রহমানের ছেলে।
​জিডি সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট (সোমবার) বিকেল ৪টা ২৩ মিনিটে একটি অপরিচিত নম্বর (০১৩৪৪-৬১৪২৬৬) থেকে আরিফ ইখতেখারের মুঠোফোনে ফোন আসে। ফোনে অজ্ঞাত ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকিসহ পরিবারের ক্ষয়ক্ষতি করার ভয়ভীতি প্রদর্শন করে। হুমকিদাতা দাবি করেন,

উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেপথ্যে আরিফের ভূমিকা রয়েছে এবং এতে বালু ব্যবসায় ক্ষতি হয়েছে।

​ভুক্তভোগী সাংবাদিক আরিফ ইখতেখার বলেন, “ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, কারণ আমি একজন সাধারণ গণমাধ্যমকর্মী। একটি ভিত্তিহীন অভিযোগে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, “সংবাদকর্মীর আবেদনের প্রেক্ষিতে থানায় জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করার জন্য এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন