Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেড়ায় আগস্ট মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

 

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
​পাবনার বেড়া উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট, ২০২৪) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রুনাল্ট চাকমা।

​সভায় উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
​সভায় উপজেলা ও পৌরসভার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চুরি, ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​সভাপতির বক্তব্যে ইউএনও জনাব রুনাল্ট চাকমা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অপরাধ নির্মূল সম্ভব। তিনি এ বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
​

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন