Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রচন্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে

সমাজের খবর ডেস্ক

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা থেকে ডাব সংগ্রহ করে সবুর আলী । সেই ডাব ভ্যান গাড়িতে ঘুরে, ঘুরে বিক্রি করে সবুর আলী । আর এই সামান্য অর্থ দিয়ে চলে তার পরিবারের সকল খরচ । রাজশাহী শহরের আলুপট্টিতে দেখা হলো সবুর আলীর সাথে । ছোট দুই সন্তান নিয়ে সবুর আলীর পরিবার । ডাব গাছে উঠা । ডাব নামানো সহ সব কিছুর কৌশল শিখে নিয়েছে সবুর আলী । এখন পর্যন্ত এই পেশা ধরে রেখেছে সবুর আলী ।

ডাব কাটা কিছুটা ঝুঁকিপূর্ন। কিন্ত সাবধানতা অবলম্বন করতে হয় । ডাবের রয়েছে নানা ধরনের শারীরিক উপকার । ডাবের পানি সৃষ্টিকর্তার এক অসাধারণ নিয়ামত। ডাবের পানির রয়েছে বিভিন্ন ধরনের উপকার ।

 

ডাবের পানি শরীর ঠান্ডা রাখে এবং শরীরে দ্রুত শক্তির জোগান দেয়. এতে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমায়, হজমশক্তি বাড়ায়, এবং শরীরের পানির ঘাটতি দূর করে । ডাব রক্তচাপ নিয়ন্ত্রণ করে । ডাবের পানিতে পটাশিয়াম থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ।

 

হজম ভালো রাখা , পেট ফাঁপা, গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে এটি বেশ উপকারী । ত্বকের উজ্জ্বলতা বারায় ।ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সুস্থ রাখে ও সতেজ করে । ডাবের পানি , কিডনির স্বাস্থ্য ভাল রাখে । শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে।ডাবের পানি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে । সোডা বা বাজারের জুসের চেয়ে এতে ক্যালরি কম থাকে, যা ওজন ঠিক রাখতে সাহায্য করে । অনেক সময় চিকিৎসক রোগীকে ডাবের পানি পান করতে বলেন ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন