মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি
দায়িত্বের পরিসর বদলায়, কর্মস্থল বদলায়; কিন্তু কর্মের স্মৃতি ও সহকর্মীদের ভালোবাসা থেকে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে রংপুর জেলায় বদলিজনিত কারণে জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক, ক্রাইম, সিটিএসবি ও ডিবি) এবং অবসরজনিত কারণে জনাব মোঃ রবিউল হাসান, এসি (হেডকোয়ার্টার্স ও কোতয়ালী জোন)-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায় উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনকালে তাঁদের নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিক অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। দায়িত্ব পালনে তাঁদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা আরপিএমপির কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে।
একজন নতুন কর্মস্থলের পথে এগিয়ে গেলেন, অন্যজন দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে অবসরে গেলেন। দুজনের পথ আলাদা হলেও রংপুর মেট্রোপলিটন পুলিশ পরিবারের সঙ্গে তাঁদের কর্মের স্মৃতি ও অবদান অমলিন হয়ে থাকবে।
মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।