Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ড:হারুন-আর-রশিদের ইন্তেকাল

সমাজের খবর ডেস্ক

আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ড:হারুন-আর-রশিদ আর নেই।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গত রবিবার রাত ২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি ডায়াবেটিস,উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

 

ড:হারুন-আর-রশিদ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি ছিলেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।তাঁর মৃত্যুতে লৌহজংয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

গতকাল সোমবার বাদ জোহর ঢাকার রমনা থানা মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় স্বজন,সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে তাঁর মরদেহ লৌহজং উপজেলার পূর্ব শিমুলিয়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।সেখানে তাঁকে একনজর দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ ও পরিচিতজনেরা।বিকেলে পার্শ্ববর্তী সাতঘড়িয়া কবরস্থান প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাজায় স্থানীয়

মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন জানাজা শেষে সাতঘড়িয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এর আগে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড এরফানুর রহমান ও লৌহজং থানার ওসি বোরহান উল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।গার্ড অব অনার শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।স্থানীয়রা জানান,ড:হারুন-আর-রশিদ ছিলেন একজন সজ্জন,শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তি।

 

  1. তাঁর মৃত্যুতে পরিবার,স্বজন ও সহপাঠীদের পাশাপাশি লৌহজংয়ের সামাজিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন