Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

সমাজের খবর ডেস্ক

 

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধ

রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় রংপুর জেলা পুলিশের ডিবি’র এসআই (নি.) ভূষণ চন্দ্র বর্মন,
এস‌আই (নি.) আমিনুল ইসলাম, এস‌আই (নি.) মো: সফিকুল গনি সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন

 

সংবাদের ভিত্তিতে ২৪/০৮/২০২৬ খ্রি. রাত্রী ০২:৩৫ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া থানাধীন ০৫ নম্বর লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ মহীপুর ব্রীজের উত্তর পার্শ্বে জনৈক মো: নূর ইসলাম এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযুক্ত ১। শ্রী কমল চন্দ্র রায় ও ২। মাহবুব হোসেন এর নিকট হতে অভিযান পরিচালনাকালে অভিযুক্তদ্বয়ের দেখানো মতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন ও একটি নীল রংয়ের অ্যাপাচি ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।

 

উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: ১। শ্রী কমল চন্দ্র রায় (২৮), পিতাঃ শ্রী রনজিত চন্দ্র রায়, সাং-মধ্যম কাদমা, পোস্ট-ভেলাগুঁড়ি, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট।
২। মো: মাহবুব হোসেন (৩২), পিতা-মৃত জাহেদুল ইসলাম, সাং-উত্তর জাওরানী, পোস্ট-ভেলাগুঁড়ি, থানা: হাতীবান্ধা, জেলা লালমনিহাট।

 

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচাড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করা হয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন