Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খুলনা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

সমাজের খবর ডেস্ক

মোঃআবুল কালাম আজাদ
জেলা প্রতিনিধি (খুলনা)

. খুলনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুক মহোদয় খুলনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়, খুলনায় উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

 

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণের পর তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের নিকট থেকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্);
জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক);
জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল);
জনাব শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);

জনাব মোঃ বাবুল হোসাইন হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);
জনাব এম. এম. তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);
জনাব শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);
জনাব বিপ্লব কুমার নন্দী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খুলনাসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন