Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে টঙ্গিবাড়ীতে সচেতনতামূলক কর্মসূচি

সমাজের খবর ডেস্ক

মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মাদকবিরোধী র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সভাপতি, সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, সাবেক অতিরিক্ত সচিব ও টঙ্গিবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আবু বক্কর ছিদ্দিক মোল্লা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া।

 

এছাড়া সাবেক সংসদ সদস্য মো. জামাল হোসেন, ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না, ধ্বংস করে একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎ। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা।

এদিকে দুপুরে উপজেলার হাসাই বানারী উচ্চবিদ্যালয়ে পৃথক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধের মাধ্যমেই গড়ে উঠুক মাদকমুক্ত টঙ্গিবাড়ী—এমন প্রত্যাশা ছিল আয়োজকদের।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন