আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ রাজেদা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশবৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পদ্মাসেতু উত্তর থানাধীন কাজীরপাগলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কাজীরপাগলা এলাকার অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।এ সময় সন্দেহভাজন হিসেবে রাজেদা বেগমকে আটক করে ডিবি পুলিশের একটি দল।
পরে তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার রাজেদা বেগম পদ্মাসেতু উত্তর থানার গোয়ালীমান্দ্রা এলাকার মৃত ঘোষাল মিয়ার মেয়ে।
তিনি ওই এলাকার মিঠুনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়,মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)মোহাম্মদ কামরুল হাসান পিপিএম।তার সঙ্গে ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।পুলিশের দাবি,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি করা হচ্ছিল।নজরদারির একপর্যায়ে রাজেদা বেগমের অবস্থান শনাক্ত করা হয়।পরে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ডিবি পুলিশ।
এ ঘটনায় রাজেদা বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা ও উদ্ধার হওয়া ইয়াবার উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানায়,মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গ্রেপ্তার রাজেদা বেগমকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।