খানবাড়ি চৌরাস্তায় বিএনপির শোডাউন নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা
আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পদ্মা সেতু উত্তর থানার সামনে খানবাড়ি চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সেকেন্দার খান বাবু।কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি খানবাড়ি চৌরাস্তা এলাকায় প্রদক্ষিণ করে পদ্মা সেতু উত্তর থানার সামনে অবস্থান নেয়।এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো খানবাড়ি চৌরাস্তা এলাকা।কর্মসূচিতে বক্তারা বলেন,আওয়ামী লীগের কোনো ধরনের নৈরাজ্য,নাশকতা,বিশৃঙ্খলা কিংবা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি দেশের জনগণ আর মেনে নেবে না।তাঁরা বলেন,দেশের শান্তি,স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।বক্তারা আরও বলেন, অতীতের মতো কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা চালানোর চেষ্টা করা হলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে।
এ সময় তাঁরা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ,ওমর ফারুকসহ কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।