Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা, পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি

সমাজের খবর ডেস্ক

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা, পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবার নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে টুটুলের বাসায় প্রবেশের পথ ব্যবহার করে তাঁর শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে জানালার গ্লাসে গুলির আঘাতের চিহ্ন তৈরি হয়। তবে কোন হততের ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী টুটুল পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মোংলায় তাঁর ব্যবসায়িক অফিস রয়েছে বলে জানা গেছে। টুটুল জানান, এর আগে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে তাঁকে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল। তবে ওই বার্তার সঙ্গে বর্তমান গুলিবর্ষণের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে, একই দিনে খুলনার রূপসায় মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাহিদ সিকদারের বাসার দরজায় গুলির চিহ্ন পাওয়ার ঘটনাও ঘটেছে। ফলে অল্প সময়ের ব্যবধানে খুলনায় পরপর দুটি গুলিবর্ষণের ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

 

পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে কারা গুলি চালিয়েছে, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে কোনো পূর্ববিরোধ বা হুমকির ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখাছে পুলিশ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন