Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ এক জন গ্রেফতার

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ এক জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বিল্লাল বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র।

 

 

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার দিকনির্দেশনায় টঙ্গীবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে মিলন খানের জমিতে বিল্লাল বেপারীর নির্মিত বসতঘরের সামনের উঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বিল্লাল বেপারী (৪১) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দক্ষিণ খারিজা খাক (উদয়নগর) গ্রামের মোঃ আব্দুল করিম বেপারীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া এলাকায় বসবাস করতেন।

 

 

 

এ ঘটনায় তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার তাকে মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সূত্র: টঙ্গীবাড়ী থানা পুলিশ, মুন্সীগঞ্জ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন