কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
চাঁদপুরের কচুয়া উপজেলায় অফিসার্স ক্লাবের আয়োজনে বদলিজনিত বিদায় সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অদ্য কচুয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আবু নাছির এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। একই অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আনিসুর রহমান-কে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির এর কচুয়ায় দায়িত্ব পালনকালীন কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং তার আগামী কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমানকে কচুয়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।