Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নে ভোটের হাওয়া, গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তরুণ ব্যবসায়ী সবুজ চৌধুরী,

সমাজের খবর ডেস্ক

‎
‎নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নে ভোটের হাওয়া, গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তরুণ ব্যবসায়ী সবুজ চৌধুরী,
‎
‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
‎
‎আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে নাসিরনগর উপজেলার ০৬নং বুড়িশ্বর ইউনিয়নে এখন ভোটের হাওয়া বইছে। আর সেই হাওয়ায় সবচেয়ে বেশি আলোচনায় এখন তরুণ ব্যবসায়ী ও চেয়ারম্যান প্রার্থী সবুজ চৌধুরী।

 

‎
‎প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান আর গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন।
‎
‎এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মডেল ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।

 

 

‎
‎গণসংযোগকালে সবুজ চৌধুরী বলেন, “০৬নং বুড়িশ্বর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”

 

‎
‎তিনি আরও বলেন, “চেয়ারম্যান হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যুব সমাজের কর্মসংস্থান আর মাদকমুক্ত সুন্দর সমাজ গড়াই হবে আমার অগ্রাধিকার।”
‎
‎গণসংযোগে তার সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
‎
‎বিশেষ করে তরুণ ও প্রবীণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন, আবার কেউ কেউ তার পাশে থাকার আশ্বাস দেন।

 

 

‎
‎স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা দিন দিন জমে উঠছে। গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় তরুণ ব্যবসায়ী সবুজ চৌধুরীর গণসংযোগ ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
‎
‎অনেক ভোটার বলছেন, মাঠে নেমে মানুষের কথা শোনা আর মানুষের সঙ্গে মেশা — এই আন্তরিকতাই সবুজ চৌধুরীকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন