Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মান্দায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নিয়মিত মামলা রুজু

সমাজের খবর ডেস্ক

মান্দায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নিয়মিত মামলা রুজু

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (১৯) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত মো. আল আমিন মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. সোহেল রানা ও মোছা. আঙ্গুরী বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হকের নেতৃত্বে থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়। রাত সাড়ে ৯টার দিকে ৮নং কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর থেকে চকগোপালগামী পাকা রাস্তার ওপর মো. মামুনের মুদি দোকানের সামনে থেকে আল আমিনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

 

মান্দা থানা পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন