Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়ীতে পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর হোসেন চৌকিদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সুমি বেগম (৩২) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় টঙ্গীবাড়ী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় টঙ্গীবাড়ী থানাধীন যশলং ইউনিয়নের পুরা গ্রামে নুর হোসেন চৌকিদারের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত নুর হোসেন চৌকিদার (৪০) পুরা গ্রামের মৃত রেহান উদ্দিন চৌকিদারের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী সুমি বেগম (৩২) পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিকল্প শিরোনাম:

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন