গজারিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড।
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।
তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।