Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কোয়া ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত মাদকবিরোধী ২ দিনব্যাপী ফুটসাল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

সমাজের খবর ডেস্ক

কোয়া ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত মাদকবিরোধী ২ দিনব্যাপী ফুটসাল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

মো: আনোয়ার হোসেন রাজ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

কচুয়ায় কোয়া ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত মাদকবিরোধী ২ দিনব্যাপী ফুটসাল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

স্থান: কোয়া, কচুয়া উপজেলা পরিষদ সংলগ্ন, কচুয়া, চাঁদপুর।
উদ্বোধনী ম্যাচ: ১৮ নভেম্বর, বুধবার, সকাল ১০টা থেকে শুরু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, কচুয়া পৌরসভা ছাত্রদল ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হাসান, ছাত্র নেতা কায়ুম সহ ৩নং ওয়ার্ডের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী।

এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকছে:
চ্যাম্পিয়ন — ১৫,০০০ টাকা
রানার্সআপ — ১০,০০০ টাকা

 

 

টুর্নামেন্টটি পরিচালনায় রয়েছেন হাবিব ও রাফি।

মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে এলাকার তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন