Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় দোকানপাট বিধ্বস্ত, বড় প্রাণহানি থেকে রক্ষা

সমাজের খবর ডেস্ক

নওগাঁর মান্দায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় দোকানপাট বিধ্বস্ত, বড় প্রাণহানি থেকে রক্ষা

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার সাবাই হাট বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি দোকানে সজোরে ধাক্কা দিয়েছে একটি বাঁশবোঝাই ট্রাক। এতে দোকানগুলো সম্পূর্ণ ভেঙে পাশের পুকুরে তলিয়ে যায়। তবে ভোরবেলা হওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পরপরই হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দেখতে পান, একটি দ্রুতগতির বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কয়েকটি দোকানের ওপর উঠে গেছে। ট্রাকের সজোর ধাক্কায় দোকানগুলো দুমড়ে-মুচড়ে পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় দোকানগুলো বন্ধ থাকায় ভেতরে কোনো মালিক বা ক্রেতা ছিলেন না। ফলে নিশ্চিত বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

 

 

 

এদিকে, আকস্মিক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। দোকানের মালামাল পুকুরে পড়ে নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

 

 

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন