সরকারি পূর্ব মাদারীপুর কলেজে ফুটবল উৎসব, একাদশকে ৪-০ গোলে হারাল দ্বাদশ শ্রেণি।
মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রেরিত পত্রের আলোকে শরীয়তপুরের ঐতিহ্যবাহী সরকারি পূর্ব মাদারীপুর কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) কলেজ মাঠে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ খেলায় দ্বাদশ শ্রেণি একাদশ শ্রেণিকে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলা শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব পরিমল কৃষ্ণ পাল এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন সরকারি পূর্ব মাদারীপুর কলেজের সাবেক শিক্ষার্থী সুকান্ত চন্দ্র। তাঁর প্রাণবন্ত ধারাভাষ্যে খেলাটি আরও উপভোগ্য হয়ে ওঠে।
এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।