Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান

সমাজের খবর ডেস্ক

  1. # গজারিয়ায় ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত ভবন পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (হেডকোয়ার্টার্স) সায়েদুর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ, অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পাশাপাশি হাইওয়ে থানার সার্বিক কার্যক্রম এবং নবনির্মিত ভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ভবনটি পরিদর্শনের মাধ্যমে থানার অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন