Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই

সমাজের খবর ডেস্ক

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

 

গাজীপুরে কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি খাবার হোটেল ও চায়ের দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি মোড় এলাকায় মহাসড়কের পাশে দুইটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ভয়াবহ লাগে।মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন পাশের একটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

 

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ফায়টার সৌরভ বিশ্বাস ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন