Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সেবাই আমার লক্ষ্য: কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মো. সুমন খান,

সমাজের খবর ডেস্ক

সেবাই আমার লক্ষ্য: কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মো. সুমন খান,

কচুয়া, চাঁদপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হয়েছেন মো. সুমন খান।

“সেবাই আমার লক্ষ্য” – এই প্রত্যয় নিয়ে তিনি মাঠে নেমেছেন। তার মূল অঙ্গীকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি।

মো. সুমন খান জানান, তিনি শুধু পদ বা ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবাসা অর্জন করতে জনপ্রতিনিধি হতে চান। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় মানুষের কথা শোনা এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করাই তার লক্ষ্য।

 

 

তিনি বলেন, “মানুষের পাশে থাকা, মানুষের কথা বলা এবং মানুষের কল্যাণে কাজ করা – এটাই আমার একমাত্র চাওয়া।”

এলাকাবাসীর প্রত্যাশা, মো. সুমন খান ৫নং ওয়ার্ডের প্রতিটি মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠবেন। তারা চান একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত ৫নং ওয়ার্ড। যেখানে উন্নয়নের সুফল পৌঁছে যাবে প্রতিটি মানুষের ঘরে।

 

এলাকার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় তাকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ৫নং ওয়ার্ডবাসী

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন