Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

সমাজের খবর ডেস্ক

যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কের জজ কোর্টের দক্ষিণ গেট লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই রাতে যশোর শহরের আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড়ের দিক থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পৌঁছায়। এ সময় মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি কোর্টের গেটের দেয়ালে বিস্ফোরিত হয়ে বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান বলেন, আমি সামনে থেকেই ঘটনাটি দেখেছি। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা প্রেসক্লাবের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলগেটের দিকে পালিয়ে যায়। এদিকে একই রাতে যশোর শহরের আরও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

 

 

 

পরপর এসব বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সংবাদ পেয়ে যশোর পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক নুর ইসলাম ঘটনাস্থলে যান এবং দেওয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। তিনি বলেন, কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা তিনি জানেন না। ককটেল নিক্ষেপের সংবাদ শুনে তিনি এসেছেন।

 

 

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেছেন, প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে সন্ধ্যার পর কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনা শুনে তিনি সেখানে যান এবং পুলিশ বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন #

 

প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-১২/১১/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তারা নির্বাচন কমিশনার মহসিন আলীর কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে আরও দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিট ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নূর আলম পান্নু মনোনয়ন পত্র জমা দেন। প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ, সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও সিরাজুল ইসলাম সাগর, গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেবাশীষ দাস, সদস্য সচিব এম এ গফুর, আবদুল মোহায়মেন, আবু মুরাদ, ময়নুল হক খান ময়না, হাজী আনিসুর রহমান মুকুল।

অন্যদিকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলে সভাপতি পদে ইসমত হাসার, সাধারণ সম্পাদক পদে আ.ক.ম. মনিরুল ইসলাম মনোয়নপত্র জমা দিয়েছেন। প্যানেলের সহসভাপতি পদে গাজী মুহা: মাহফুজুর রহমান ও মনজুর কাদের আশিক এবং যুগ্ম সম্পাদক পদে ওয়াজিউর রহমান প্রার্থী হয়েছেন। সদস্য পদে প্রার্থী হয়েছেন উবায়র হোসেন ও জাকির হোসেন মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন ইমামুল হাসান, এম এ লতিফ, আলমগীর সিদ্দিক, আরশাদ আলী, আজহারুল ইসলাম, রেজাউল করিম, আব্দুর রহমান সোহাগ, তাজউদ্দিন আহমাদ, তৌহিদুর রহমান, আসমা পপি, শাপলা খাতুন প্রমুখ।

এদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট ইমদাদুল হক। মোস্তাফা হুমায়ুন কবীর মনোয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন আবুল হোসেন, কাজী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান বুলু, আমিনুরর হমান হিরু, স্বপন ভদ্র, বাসুদেব বিশ্বাস, তপন বিশ্বাস, তাপস রায়।

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

২৮নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সমিতির ৬০২ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।#

প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-১২/১১/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন