Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খাস ও বন্দোবস্তকৃত জমিতে অবৈধ ইমারত নির্মাণের অভিযোগ, বটিয়াঘাটায় সাংবাদিক সম্মেলন

সমাজের খবর ডেস্ক

খাস ও বন্দোবস্তকৃত জমিতে অবৈধ ইমারত নির্মাণের অভিযোগ, বটিয়াঘাটায় সাংবাদিক সম্মেলন
বটিয়াঘাটা প্রতিনিধি (খুলনা): খুলনার বটিয়াঘাটায় সরকারি খাস ও বন্দোবস্তকৃত জমিতে জোরপূর্বক দখল এবং পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরেছেন জমির বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিরা।

 

লিখিত অভিযোগে জানা যায়, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন ৭৩ নম্বর ভাদাইলবুনিয়া মৌজার আরএস ১৫৮/১৬২ নম্বর দাগের ১.৫০ একর জমি ৪৫০২/২০১৩ নম্বর দলিলের মাধ্যমে অভিযোগকারীদের নামে বন্দোবস্ত দেওয়া হয়। পরবর্তীতে তারা জমিটি নিজেদের নামে নামজারি করে নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল ও চাষাবাদও করে আসছেন বলে দাবি করেন।

 

 

অভিযোগকারীদের দাবি, প্রায় ১৫ দিন ধরে ওই জমিতে তাদের কোনো ধরনের যাতায়াত না থাকার সুযোগে অভিযুক্ত তালবুনিয়া এহসান শেখ এর পুত্র মেহেদী হাসান জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। ইতোমধ্যে সেখানে পাকা স্থাপনা নির্মাণের কাজও চালু রেখেছেন। লোকচক্ষুর আড়ালে এবং অভিযোগকারীদের অনুপস্থিতির সুযোগে জমিটি অবৈধভাবে দখলে নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদী এলাকার কিছু প্রভাবশালী ও দালালচক্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে পেশিশক্তির ভয় দেখিয়ে তাদের বন্দোবস্তকৃত জমিতে অবৈধভাবে হস্তক্ষেপ করছেন।

 

 

এ বিষয়ে অভিযোগকারীরা মেহেদী হাসানকে ওই
জমিতে জোরপূর্বক দখল ও স্থাপনা নির্মাণ থেকে বিরত রাখা এবং ইতোমধ্যে পরিচালিত কার্যক্রম বন্ধ করে নির্মিত স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

সাংবাদিক সম্মেলনে অভিযোগকারীদের পক্ষে জামাল শেখ, আনোয়ারতি ও রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অভিযোগ তুলে ধরেন। তারা নিজেদের বন্দোবস্তকৃত জমির নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।এবিষয় অভিযুক্ত মেহেদী হাসান জানান,”অভিযোগ কারারিদের সম্মতি নিয়েই আমি ঘর নির্মান কাজ করি, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি)বটিয়াঘাটা ঘাটনাস্থলে এসে নিষধ করার পর কাজ বন্দ করি।তার পর থেকে আর কোন কাজ করা হয়নি।”

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন