Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান বেপারী

সমাজের খবর ডেস্ক

মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান বেপারী

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

জনসেবাই যার লক্ষ্য, মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ানোই যার প্রত্যয়—এমনই এক মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা সাবেক ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান বেপারী।

আড়িয়ল ইউনিয়নের দীর্ঘদিন ধরে সড়কের এক যায়গায় বেহাল অবস্থায় পড়ে থাকা একটি সড়ক সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির এক স্থানে গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহন চালক, পথচারীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিশেষ করে প্রতিদিনের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে ব্যক্তিগত অর্থায়নে ভাঙ্গা সড়কটি সংস্কারের উদ্যোগ নেন মিজানুর রহমান বেপারী। তাঁর এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সড়ক সংস্কারের বিষয়ে মিজানুর রহমান বেপারী বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা থাকায় মানুষের চলাচলে অনেক কষ্ট হচ্ছিল। মানুষের এই দুর্ভোগ দেখে নিজের অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কাজ করতে আমি সবসময় প্রস্তুত।

এ সময় উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হাওলাদার, সজিব মাদবর, সাগর শেখ ও হালিম বেপারী।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি কিংবা সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে এলাকার ছোটখাটো জনদুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। মিজানুর রহমান বেপারীর এ উদ্যোগকে তাঁরা মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন