Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পটিয়ায় মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন, পটিয়া ব্লাড ফাউন্ডেশনের অক্টোবর মাসের সেরা ৩ স্বেচ্ছাসেবীকে সম্মাননা।

সমাজের খবর ডেস্ক

পটিয়ায় মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন, পটিয়া ব্লাড ফাউন্ডেশনের অক্টোবর মাসের সেরা ৩ স্বেচ্ছাসেবীকে সম্মাননা।

মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

“মাদককে না বলুন- মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে” এই মহৎ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলায় মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে তরুণদের প্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন – PBF।

 

 

জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানো, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধকরণ এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে মানবিক কাজে সম্পৃক্ত করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। এরই ধারাবাহিকতায় সংগঠনটি প্রতিমাসে সেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা দিয়ে আসছে।

এবার অক্টোবর ২০২৬ মাসে মানবতার সেবায় সমাজের কল্যাণে একসাথে কাজ করার স্বীকৃতি হিসেবে সেরা তিনজন স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের নিবেদিতপ্রাণ তিন সদস্য – মো: আবু জাফর, মো: তারিকুল ইসলাম ও মো: জাবেদ হোসেন।

 

 

রবিবার (৮ নভেম্বর) পটিয়া ব্লাড ফাউন্ডেশন – PBF এর অফিসিয়াল ফেসবুক পেজ ও সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ বিষয়ে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সোলায়মান জানান, “রক্তদান ও মানবতার সেবা এক পবিত্র দায়িত্ব। এই দায়িত্বকে কাঁধে নিয়ে যারা দিনের পর দিন নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, পটিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবার তাদের নিয়ে গর্বিত। আমরা বিশ্বাস করি, এই সেরা স্বেচ্ছাসেবীদের হাত ধরেই সমাজ থেকে সকল অন্ধকার দূর হবে এবং গড়ে উঠবে সুস্থ, সুন্দর ও মানবিক এক তরুণ প্রজন্ম।

 

 

তিনি আরও বলেন, পটিয়া ব্লাড ফাউন্ডেশন শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, তারা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, বন্যার্তদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও মাদকবিরোধী ক্যাম্পেইনেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

 

 

 

উল্লেখ্য, পটিয়া ব্লাড ফাউন্ডেশন – PBF পটিয়া, চট্টগ্রাম অঞ্চলে জরুরি রক্তের প্রয়োজনে মানবতার সেবায় সর্বদা নিয়োজিত একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। জরুরি রক্তের প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন