Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাঁচগাঁও চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মনিরুজ্জামান, উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার

সমাজের খবর ডেস্ক

পাঁচগাঁও চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মনিরুজ্জামান, উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

জনগণই শক্তি, জনগণই প্রাণ—পাঁচগাঁও হবে সবার সম্মান”—এমন স্লোগানকে সামনে রেখে আসন্ন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যাশা ও অঙ্গীকার তুলে ধরেছেন দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান।

পাঁচগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সব শ্রেণি-পেশার মানুষের মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর লক্ষ্য, একটি সুন্দর, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক পাঁচগাঁও গড়ে তোলা।
তিনি মনে করেন, ইউনিয়নের উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি মানুষের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামানের প্রত্যাশা, এমন একটি পাঁচগাঁও প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি নাগরিকের মতামত গুরুত্ব পাবে, সবাই সমান সম্মান পাবেন এবং জনসেবাই হবে নেতৃত্বের প্রধান লক্ষ্য। পাশাপাশি ন্যায়বিচার, ঐক্য ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয়ও তুলে ধরেছেন তিনি।

তিনি বলেন, জনগণই সকল শক্তির উৎস। জনগণের আস্থা, ভালোবাসা ও অংশগ্রহণ ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাঁচগাঁও ইউনিয়নের সুন্দর ভবিষ্যৎ গঠনে এগিয়ে আসতে হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান পাঁচগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।
স্লোগান: জনগণই শক্তি, জনগণই প্রাণ—পাঁচগাঁও হবে সবার সম্মান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন