Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে মর্মান্তিক ঘটনা ট্রাক অটোরিকশা সংঘর্ষে অকালে ঝরে গেল এক শিশুর প্রাণ নিহত, আহত ৪

সমাজের খবর ডেস্ক

লালমনিরহাটে মর্মান্তিক ঘটনা ট্রাক অটোরিকশা সংঘর্ষে অকালে ঝরে গেল এক শিশুর প্রাণ নিহত, আহত ৪

 

৭ই নভেম্বর ২০২৬
সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

​আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার দক্ষিণ হাজারি এলাকার বাসিন্দা।

 

 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আল মামুন পরিবহনের একটি অটোরিকশা যাত্র নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাতাপাড়া মাজার এলাকার সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু হাবিবুরের মৃত্যু হয়।

​দুর্ঘটনায় গুরুতর আহত অপর চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)।

 

​এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় জুড়ে এক শোকের ছায়া নেমে এসেছে। এলাকা জুড়ে আর্তনাদ আর কান্নার ঢল নেমেছে ।পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন