মুদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা সম্পন্ন।
মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি:গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, সহ-সভাপতি আলী আসাদ সরকারসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় মূলত আসন্ন বৃত্তি পরীক্ষার্থীদের বিশেষ যত্ন ও পাঠদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পাশাপাশি আমাদের বিদ্যালয়ে নতুন যোগদানকারী দুইজন শিক্ষক মেহেদী হাসান ও রনি দাসকে স্বাগত জানানো হয়।
বিদ্যালয়ের সকল শিক্ষক আমাদের আশ্বস্ত করেছেন, তাঁরা তাঁদের মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মুদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন এবং ফিরিয়ে আনবেন বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ও গৌরব।
আমরাও প্রতিশ্রুতি দিয়েছি, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষকদের প্রতিটি ভালো উদ্যোগে আমরা সবসময় তাঁদের পাশে থাকব।
সভায় একটি অত্যন্ত মানবিক ও আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন সম্মানিত সভাপতি এডভোকেট নাছির উদ্দীন আহমেদ।
তিনি জানিয়েছেন, কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পথে আর্থিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়ালে সেই শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন।
আমাদের বিশ্বাস, শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মুদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় আবারও তার হারানো গৌরব ফিরে পাবে। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, গড়ে উঠুক আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ।