Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভবেরচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার লাগালেন বিএনপি নেতা নুরুল আমিন সরকার

সমাজের খবর ডেস্ক

ভবেরচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার লাগালেন বিএনপি নেতা নুরুল আমিন সরকার

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ও নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার নিজে উপস্থিত থেকে বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়ে দিনটির তাৎপর্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরেছেন।
এ সময় তার সাথে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

 

পোস্টার লাগানোর পাশাপাশি তাঁরা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান।

 

নেতাকর্মীরা জানান, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। এই দিনটির চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এই প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন