Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

আজ ৩ নভেম্বর২০২৬ রোজ মঙ্গলবার,
সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩০৬-এর বিএনপি মনোনীত সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ডা. গাজী আশিক বাহার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান।
সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। কলেজ ভবন রঙিন বেলুন, ফুল ও ফেস্টুন দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়। নতুন পোশাকে সজ্জিত নবীন শিক্ষার্থীরা সকাল থেকেই কলেজে উপস্থিত হতে থাকেন। কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা হাসিমুখে গোলাপ ফুল এবং রজনীগন্ধার তোড়া দিয়ে নবীনদের বরণ করে নেন।

 

 

সকাল ১০টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন