Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা

সমাজের খবর ডেস্ক

আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার সাথে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

 

 

আজ ০২ নভেম্বর ২০২৬ সোমবার বিকাল ১৫:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে এবং শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন। নিরাপত্তা জোরদার ও পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

 

 

উক্ত মতবিনিময় সভায় মোঃ আব্দুল্লাহ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন