Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাসদ নেতা মিজানকে জগশ্বর মাঃ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করতে মরিয়া আওয়ামীপন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিনা।

সমাজের খবর ডেস্ক

জাসদ নেতা মিজানকে জগশ্বর মাঃ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করতে মরিয়া আওয়ামীপন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিনা।

মোঃ শিমুল হোসেন রিপোর্টার ভেড়ামারা কুষ্টিয়া।

ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহ-সভাপতি, উপজেলা জাসদের অন্যতম পদধারী নেতা ও জাসদের সাথে অন্যান্য দলের লিয়াজু মেকার মো: মিজানুর রহমান মিজান এখনও আধিপত্য বিস্তার করে চলেছেন বীরদর্পে। বিগত ১৭ বছর তিনি জাসদের প্রভাবশালী একজন নেতা ছিলেন।

 

 

এই বিদ্যালয়টিতে আওয়ামী লীগ ও জাসদকে প্রতিষ্ঠা করতে বর্তমানে তাকে জুনিয়াদহ ইউনিয়নের ঐতিহ্যবাহী জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করার জন্য বিদ্যালয়টির আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শারমিন আক্তার দিনা মরিয়া হয়ে উঠেছেন। স্থানীয় বিএনপি নেতাদের কোন রকম তোয়াক্কা না করেই এডহক কমিটিতে সভাপতি করার জন্য মিজানের নামের লিস্ট এক নম্বরে পাঠানো হয়েছে মর্মে গোপন সূত্রে জানা গেছে।

 

 

মিজান সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুলের মামাতো ভাই। বিগত ১৭ বছর আওয়ামী লীগ ও জাসদের যৌথ প্রভাব খাটিয়েছে এই ফ্যাসিস্ট মিজান। বিগত ফ্যাসিস্ট আমলে মিজান নিজেকে ডন বলে দাবি করত।
কথায় কথায় সে জাসদ নেতা ইনু ও স্বপনকে এবং আওয়ামী লীগ নেতা মুকুল ও হানিফকে নিজের পকেটে পুরে রাখে বলে দাবী করত। মিজান গত আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ভেড়ামারা আদর্শ কলেজের অধ্যক্ষ পদে বহাল রয়েছে। গত শনিবার (৩১অক্টোবর ২০২৬) প্রকাশিত আদর্শ কলেজের এইচএসসি ফলাফলে পাশের হার মাত্র ১৮.৯২ পার্সেন্ট। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিনা প্রয়াত উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমানের ছেলের স্ত্রী।

 

 

 

তিনিও নিজেকে প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সদস্য বলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের চাপে রাখেন। ফ্যাসিস্ট আমলে তিনি বিদ্যালয়টির পার্শ্ববর্তী স্থানে অবস্থিত ফুলকুঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুনকে হুমকি ধামকি ও শারীরিকভাবে নির্যাতনের জন্য বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনেছিলেন।পরবর্তীতে স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। ফ্যাসিস্টের অন্যতম দোসর মিজানুর রহমানকে বিদ্যালয় কর্তৃক অ্যাডহক কমিটির নামের তালিকায় এক নম্বরে দেওয়ায় শিক্ষক কর্মচারী ও এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নিয়ে এলাকায় অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আতঙ্কগ্রস্থ ব্যক্তিরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন